আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


রোজিনার ওপর আঘাত মানে সাংবাদিক সমাজের ওপর আঘাত’ ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক :

সরকারি নথি চুরির অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রোজিনার জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের সাংবাদিকদের যে অন্যান্য সংগঠনগুলো আছে তারা সবাই মিলে আমাদের কী করা উচিত, কী করতে হবে তা ঠিক করবো। কারণ আমরা মনে করি, একজন রোজিনা ইসলাম শুধু রোজিনা ইসলামই না, আমাদের সহকর্মী, আমাদেরই বোন এবং একজন রোজিনা ইসলামের ওপর আঘাত মানে সাংবাদিক সমাজের ওপর আঘাত। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমরা সেটা চাই।’

প্রেসক্লাব সভাপতি জানান, তারা এ ব্যাপারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

রোজিনা ইসলামের জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে, আজকে জামিন হয়ে যাবে। কিন্তু হয়নি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবো কেন জামিন হলো না। কারণ এটা এমন কোনো অপরাধ না যে, জামিন দেয়া যাবে না।


Top