আজ || মঙ্গলবার, ০৯ Jun ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


র‌্যাবের বাইরে অভিযানে সারওয়ার আলমকে বিরত রাখতে লিগ্যাল নোটিশ

র‌্যাবের বাইরে অভিযানে সারওয়ার আলমকে বিরত রাখতে লিগ্যাল নোটিশ

র‌্যাব পুলিশের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই বাহিনী ছাড়া ভোক্তা অধিকারসহ অন্যান্য সংস্থার সাথে অভিযান পরিচালনা করতে পারবেন না- এমন দাবি তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট পাঁচজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে অভিযান পরিচালনার সময় জব্দ করা ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক ব্যক্তির পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবীর ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।

আইনজীবী বলেন, র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বিভিন্ন জায়গায় ভেজাল খাদ্য দ্রব্য, ভেজাল ওষুধ, ভেজাল প্রসাধনী এবং ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। প্রশ্ন হচ্ছে এসব অভিযান পরিচালনা করার এখতিয়ার উনার আছে কি-না। এসব প্রশ্ন তুলে অভিযান পরিচালনার সময় ১৫ লাখ টাকাও ফেরত দেয়ার আর্জি জানানো হয়েছে।

 


Top