আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


লকডাউনে বন্ধ থাকবে সব শিল্প-কারখানা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

উত্তরণ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত শুরু হবে কঠোর লকডাউন। এ লকডাউনে গার্মেন্টস সহ সকল ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

এদিকে ঈদের পরে শুরু হওয়া লকডাউনে শিল্প-কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে সাত দিনের জন্য দেশব্যাপী কঠোর লকডাউন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপরই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ১৪ জুলাই মধ্য রাত পর্যন্ত ঘোষণা করা হয়। তবে পবিত্র ঈদুল আজহা পালনের বিষয়টি মাথায় রেখে সরকার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করে। লকডাউন শিথিল করায় চালু হয় গণপরিবহন, খুলে দেওয়া হয় শপিংমল সহ সব ধরনের দোকানপাট।

লকডাউন শিথিল করার সাথেই ২৩ জুলাই থেকে ৫ আগস্ট ১৪ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লকডাউনে গণপরিবহন, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার পাশাপাশি গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

তবে গামেন্টসসহ শিল্প-কারাখানা বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছেন শিল্প কারখানার মালিকরা। আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা বহাল রাখা হলো।

 


Top