আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


লকডাউন বিধিনিষেধ অমান্য করায় বিয়ের অনুষ্ঠানে মাজিস্ট্রেট, খাবার গেল এতিমখানায়

অনলাইন ডেস্ক :

পটুয়াখালীর দুমকিতে কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করায় কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কার্ত্তিকপাশা গ্রামের হাওলাদার বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

নির্বাহী মাজিস্ট্রেট জানান, শুক্রবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের সেলিম হাওলাদার মেয়ের বিয়ের আয়োজন করেন। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় দুই শতাধিক  মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচার বসিয়ে কনের বাবাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিয়ের অনুষ্ঠানের অর্ধেক খাবার ঐ এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।


Top