আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


লক্ষীপুরের রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবদুল্লাহ আল মামুন:
জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষীপুরের রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লক্ষীপুর ১৮ আনসার ব্যাটালিয়ন মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে নানান কর্মসূচীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ এর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী কেক কাটা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রধান অতিথিকে বরণ ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান, প্রধান অতিথি কর্তৃক পরিদর্শন, দরবার , প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে দরবার হলে আয়োজিত মতবিনিময় সভায় রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস ১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বিচক্ষন নেতৃত্বে আনসার বাহিনী এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং বাহিনীর সুনাম সমুজ্জ্বল রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রোকসানা বেগম বিভিএমএস। এসময়
পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন, ব্রাহ্মণবাড়িয়া মোঃ জানে আলম সুফিয়ান পিএএম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোঃ শাহীদুল ইসলাম, লক্ষীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


Top