আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.স্বপন মজুমদার:

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাহরাইন বিএনপি এবং আঞ্চলিক শাখা সমূহের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দেশটির মানামা শহরের ভিলেজ বাংলা রেস্টুরেন্টে বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি মফিজুর রহমান এর পবিত্র কুরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আক্তারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম

এবং শহিদুল ইসলাম সরকার এর যৌথ পরিচালনায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি নুর আলম।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাসেম,

সাবেক সহ সভাপতি মফিজুর রহমান,

প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল আহমেদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি আকবর আলী,

সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ,

আশকর শাখা বিএনপির সভাপতি একলাস উদ্দিন,

সহ সভাপতি মোশারফ হোসেন, প্রচার সম্পাদক হযরত গাজী, সেচ্ছাসেবক দলের সভাপতি আসিফ আহমেদ আলীম,

সহ সভাপতি সেলিম আহমেদ, সাংস্কৃতিক দলের সভাপতি মোঃ মনির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাকিম, ঈসা টাউন শাখা বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন,

যুবদলের সহ সভাপতি আবুল বাসার তালুকদার,
সহ সভাপতি কামরুজ্জামান, সহ সভাপতি জনি চৌধুরী, সহ সভাপতি রবিউল ইসলাম,


সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম,সহ সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম,মোঃ মহসিন বেপারী, জাফর শেখ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেকে।

এসময় বক্তৃতা বলেন, জুলাই থেকে শুরু হওয়া গত ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের সুফল জনগনের কাছে পৌছে দিতে জনগনের ভোটের নির্বাচিত সরকার প্রয়োজন,তাই সংস্কারের নামে সময় নস্ট না করে নির্বাচন দিতে হবে।

পলাতক দলের সব ষড়যন্ত্র রুখে দিতে দেশ এবং প্রবাসে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়

এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ১৯৭১ সাল এবং ২০২৪ সালের আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের

আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।


Top