আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


শিক্ষাপ্রতিষ্ঠানে সমস্যা হলে মাউশিকে জানাতে পরামর্শ দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

দীর্ঘ দিন পর খুলে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে করোনাভাইরাস সংক্রান্ত কোনো সমস্যা হলে জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১২ সেপ্টেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছেন মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।  ৫৪৪ দিন পর স্কুল ও কলেজগুলো রোববার (১২ সেপ্টেম্বর) খুলেছে। করোনা সংক্রমণ এড়াতে ১৯টি নির্দেশনা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালাতে বলা হয়েছে।

রোববার মাউশির আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে। প্রতিদিন বিকাল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে বলা হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও রোববার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি চালানো হবে।  নজরদারির জন্য প্রত্যেক জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।  কন্ট্রোল রুমের নম্বরগুলো সবাইকে জানিয়ে দেওয়া হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা আছে; আমরা তা সমাধানের ব্যবস্থা নেব।


Top