আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ইউনিভার্সিটির ‘ল’ স্টুডেন্টস’ ফোরাম

মো. স্বপন মজুমদার:

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ফেনী ইউনিভার্সিটি ‘ল’ স্টুডেন্টস’ ফোরাম। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোড, মহিপাল, রেলস্টেশন সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে নতুন ও পুরাতনের সমন্বয়ে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এসময় কো-অর্ডিনেটর ও আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটা মানুষের মানবিক দায়িত্ব, এফ ইউ ল’ ফোরাম প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিকতার পাশে দাঁড়িয়ে এসেছে, এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে এবং সমাজে একটি ইতিবাচক মানবিক ও সুস্থ ধারা গঠনে ভূমিকা রাখতে ফোরাম বদ্ধপরিকর।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসফার উজ জামান ইফাজ জানান,অসহায় শীতার্ত মানুষের জন্য পুরাতন শীতবস্ত্র সংগ্রহ করার জন্য ক্যাম্পাসে বক্স স্থাপন করা হয়। সেটিতে শিক্ষার্থীরা নিজেদের পুরাতন শীতবস্ত্র অসহায় শীতার্ত মানুষের জন্য দান করে এবং যার প্রয়োজন সে নিয়েছে। ল’ স্টুডেন্টস’ ফোরাম তাদের হয়ে শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেই।

এ সময় সংগঠনের প্রেসিডেন্ট ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, কো-অর্ডিনেটর ও আইন বিভাগের প্রভাষক ফরহাদ আহমেদ, প্রভাষক সাখাওয়াত সাজ্জাত সেজান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইসফার উজ জামান ইফাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারিয়া মাহমুদ সহ অন্যানা সদস্যরা উপস্থিত ছিলেন।


Top