আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


শীতের উৎসবে উচ্ছসিত ফেনী ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীরা

মো.স্বপন মজুমদার:

শীতের উৎসবে উচ্ছসিত ফেনী ইউনিভার্সিটি সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষার্থীর। আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ফেনী ইউনিভার্সিটি প্রাঙ্গনে সিএসই ডিপার্টমেন্টের উদ্যোগে তিনদিন ব্যাপী কর্মশালা, প্রোগ্রামিং কনটেস্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বুশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম জামালউদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে খেলাধুলার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, খেলাধুলা পরমতসহিষ্ণুতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তিনি সবাইকে পরিমিতি খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং এমন উৎসবের আয়োজন করায় সিএসই ডিপার্টমেন্টের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক তায়বুল হক বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হারুন আল রশীদ, চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন ও অধ্যাপক এবং ফেনী ইউনিভার্সিটির খন্ডকালীন শিক্ষক মোহাম্মদ শামসুল আরেফিন,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম,আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানসহ সহ সিএসই ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা।


Top