আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


শুদ্ধাচার পুরস্কার পেলেন ফেনী জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালকসহ ৬ কর্মকর্তা কর্মচারী

আবদুল্লাহ আল মামুন:
ফেনী জেলা পরিবার পরিকল্পনার বিভাগের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ ৬ কর্মকর্তা কর্মচারী।

রবিবার (৩০ জুলাই) বিকেলে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু সালেহ মোঃ ফোরকান উদ্দীন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা দাগনভূঞা কার্যালয়ের (এমওএমসিএইচ-এফপি) ডাঃ মনজুর মোর্শেদ রিপনের সভাপতিত্বে ও দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জেলা সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) মোস্তাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, পরশুরাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, সোনাগাজী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ, ছাগলনাইয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হুদা সেলিম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আবদুল্লাহ আল মামুন, মেডিকেল অফিসার ডা. নাসরিন মুক্তা, ডা. ইয়াকুব নবী ও ডা. নইমুল ইসলাম প্রমুখ।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন যারা- ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল আলম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শাহীদা নাসরিন লুনা, সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী মোঃ সোহেল রানা ও ফেনী সদর নিরাপত্তা প্রহরী মোহাম্মদ নুর নবী।

শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা বলেন, এ প্রাপ্তি ভবিষ্যতে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে  আরও বেশি উৎসাহ জোগাবে।

এ শুদ্ধাচার পুরস্কারে রয়েছে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ।


Top