আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বেগম খালেদা জিয়াকে সিসিউতে স্থানান্তর

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিউতে (করোনারি কেয়ার ইউনিট) নেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ সোমবার (৩ মে) বিকেলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

গেলো ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এসময় তার বাসভবনের আরও ৮ জন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হন।

গেলো মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। এরপর থেকে এভারকেয়ার হাসপাতালেই রয়েছেন খালেদা জিয়া। তবে তার করোনা কী পর্যায়ে রয়েছে তা জানা যায়নি।


Top