আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন 

দাগনভূঞা প্রতিনিধি:
বন্যা, ঘূর্ণিঝড়, ডেঙ্গু প্রতিরোধ কোভিড-১৯ মহামারীসহ জাতীয় দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কর্মকান্ডে পাশে থেকে সহযোগিতা করায় এবং সংবাদ প্রচার করার কারণে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল মামুন ইংরেজি দৈনিক ডেইলি পোস্টের দাগনভূঞা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্রাহ্মণবাড়িয়া (১৫ বিএন) আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. জানে আলম সুফিয়ান, পিএএম, পিভিএমএস।


Top