আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৯ বছর আজ : জানা যায়নি কেন খুন হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৯ বছর আজ : জানা যায়নি কেন খুন হয়েছে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার নবম বার্ষিকী আজ ১১ ফেব্রুয়ারি। আলোচিত এই হত্যাকাণ্ডের নয় বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তের কূল-কিনারা করতে পারেনি তদন্তের দায়িত্বে থাকা পুলিশের বিশেষ সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজও জানা যায়নি  কারা, কেন সাগর-রুনীকে খুন করেছে।

সর্বশেষ গত ৩রা ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দিতে পারায় সময় চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী ১১ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ৭৮ বারের মতো পেছাল প্রতিবেদন দাখিলের তারিখ।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এরপর থেকে নয়টি বছর কেটে গেলেও আজও রহস্যের জট খুলতে পারেনি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

শুরু হয়নি চাঞ্চল্যকর এই খুনের বিচার। তদন্ত শেষ করে খুনিদের বিচারের মুখোমুখি করতে আর কত অপেক্ষা করতে হবে- সে বিষয়েও তদন্ত-সংশ্লিষ্টদের কাছ থেকে নিশ্চিত কোনো আভাস মিলছে না। এমন পরিস্থিতিতে হতাশ সাগর-রুনির পরিবার, স্বজন এবং তাদের সহকর্মীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ডিএনএ টেস্টের রেজাল্ট আর তদন্ত প্রতিবেদনের জন্যই বিচার শুরু করা যাচ্ছে না চাঞ্চল্যকর এ মামলার বিচারকাজ। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্তকারী সংস্থার প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 


Top