আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর এন্তেকাল

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর এন্তেকাল

নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলী এন্তেকাল করেন। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কর্নেল শওকত আলী। বিশেষ করে কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ২৯ অক্টোবর ঢাকা সিএমএইচে ভর্তি হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন।

কর্নেল (অব.) শওকত আলী ছয়বার শরীয়তপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে এনামুল হক শামীমকে শরীয়তপুর-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।


Top