আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খালেদ হোসেন

ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন৷ গতকাল রবিবার (৮ আগষ্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির খবর জানানো হয় বলে জানান খালেদ হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম। আজ সোমবার (৯ আগষ্ট) পুলিশ সুপার কার্যালয়ে ফুলেল তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইং অং প্রু সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেন জানান, গতকালই পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির সংবাদটি জেনেছি। কাজের স্বীকৃতি পেলে সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও এর ব্যাতিক্রম নয়। এ পদোন্নতি আমাকে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ যোগাবে। পদোন্নতির পাওয়ায় শুভেচ্ছার জন্য ফেনীর পুলিশ সুপার ও সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।


Top