আজ || শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


সৌদি আরবগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আগামী পাঁচ দিনের জন্য স্থগিত

নিউজ ডেস্ক 

সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে।গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) থেকে শুরু হচ্ছে পাঁচ দিন এই স্থগিতাদেশ।

সৌদি আরব প্রাবাসীদের জন্য হোটেল কোয়ারেন্টাইনসহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান এ সিদ্ধান্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এ সময় যাদের সেীদি যাবার কথা ছিল তাদেরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

যেকোনও তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


Top