আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ দাবি: জাতীয় সংসদে

নিজস্ব প্রতিবেদক

বাজেট অধিবেশনের সমাপনী দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনায় উত্তপ্ত ছিলো জাতীয় সংসদ। বিরোধদলীয় সংসদ সদস্যরা একের পর এক তোপ দাগেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়মের কথা উল্লেখ করে। এসময় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে।

শেষ হলো সংসদের বাজেট অধিবেশন। সমাপনী দিনে অনির্ধারিত আলোচনায়; অক্সিজেন সংকট, মাস্ক ইস্যুসহ নানা অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। অভিযোগ করেন, এক বছর সময় পেলেও হাসপাতালগুলোকে যথাযথভাবে প্রস্তুত করা হয়নি।

পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন কয়েকজন সাংসদ। দাবি ওঠে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের।

এদিন ‘জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১’ ও ‘গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১’ উত্থাপন করেন আইনমন্ত্রী। পাস হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’।


Top