আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


স্বাস্থ‌্যবিধি মেনে দেশবাসীকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ‌্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী আসসালামুআলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই ও বোনদের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা।

করোনা ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘসময় লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন।


Top