আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক-১

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ চোরাকারবারী আটক-১

হবিগঞ্জের মাধবপুরে ১২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ি পুলিশ সদস্যরা।

সোমবার (২ নভেম্বর) মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস এর নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ পেয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নে মনতলা এলজিইডি রাস্তাগামী হরিণখোলা গেইটের সামনে অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ ১ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত চোরাকারবারি হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের
দওপাড়া গ্রামের মোঃনজরুল ইসলামের ছেলে মোঃআকাশ মিয়া (২০)।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম কুমার দাস মাদকসহ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফাঁড়ির অভিযান অব্যাহত আছে এবং থাকবে।


Top