আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


হবিগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’ (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম জীবন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সদস্য সচিব একে কাওসারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএমএসএফ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মশিউর রহমান, মীর মো. আব্দুল কাদির, সদস্য ডা. শেখ এম এ জলিল, এম সাজিদুর রহমান, মো. রহমত আলী, মো. আব্দুল হান্নান, কাউছার আহমেদ টিপু, নিরঞ্জন গোস্বামী শুভ, মোতাব্বির হুসেন কাজল, মো. জমির আলী, ফয়সল আহমেদ পলাশসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন- জীবনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া প্রশাসনের দেয়া প্রতিশ্রুতি মামলা প্রত্যাহারের বাস্তবায়ন না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগপযোগী আইন প্রণয়ন করতে হবে। এছাড়াও বিএমএসএফ’র ১৪ দফা দাবীগুলো তুলে ধরে অনতি বিলম্বে সেগুলো কার্যকর করার জোর দাবী জানানো হয়।

এছাড়া সভায় হবিগঞ্জের ৯টি উপজেলায় আগামী ১৫ দিনের মধ্যে আহবায়ক কমিটি গঠন, জেলা শাখায় আইনজীবি নিযুক্ত করা সিদ্ধান্ত নেয়া হয়। সবশেষে জেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 


Top