আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া,দাঁড়িয়ে যাত্রী নেওয়া নিষেধ

বিশেষ প্রতিনিধি 

১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানিয়েছেন।

শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগের ভাড়ায় ফিরে যাওয়া হলেও কিছু নিয়ম মেনে চলার কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন,গণপরিবহনের যাত্রী,চালক, সুপারভাইজার,চালকের সহকারী,টিকেট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। হাত ধোয়ার জন্য সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

লকডাইন শেষে গণপরিবহন চালু হলেও মালিকদের শর্ত বেঁধে দেয় সরকার। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে একজন যাত্রী পরিবহনের কথা বলা হয়। সে ক্ষেত্রে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়। কিন্তু ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি না মেনে আসন পূর্ণ করে যাত্রী বহনের অভিযোগ উঠে। এতে যাত্রীদের মধ্যে দেখা দেয় অসন্তোষ।

 


Top