আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


২০ আগস্ট শুক্রবার পালিত হবে পবিত্র আশুরা

অনলাইন ডেস্ক :

সোমবার (৯ আগস্ট) বাংলাদেশের কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

১১ আগস্ট থেকে শুরু হচ্ছে হিজরি মহররম মাস। ফলে ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬৮০ খ্রিষ্টাব্দে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)। শোকাবহ এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আশুরা পালিত হয়।

এছাড়া ইসলামের আশুরা তথা ১০ মহররমের আরও তাৎপর্য রয়েছে। মহররমের দশম দিনটি হজরত আদম (আ.), নূহ (আ.) ও ইবরাহিম (আ.)-এর বহু স্মরণীয় ঘটনার জন্যও তাৎপর্যপূর্ণ। আশুরার দিনসহ এর আগের বা পরদিন মোট দুদিন রোজা থাকার বিষয়েও ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় হিজরি ১৪৪৩ সনের মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ও আশুরার তারিখ নির্ধারণ করা হয়।


Top