আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু

ওয়াসীম আকরাম

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যু

লেবাননের প্রবীণ প্রবাসী সিরাজুল ইসলাম আর নেই। তার দেশের বাড়ী নোয়াখালী জেলা, সেনবাগ থানা,মানিকপুর, দক্ষিণ মানিক পুর গ্রামের আবদুল জাব্বারের ছেলে।
১৯৯৮ সালে জীবন জীবিকার তাগিদে লেবানন আসেন সিরাজুল ইসলাম। তিনি দীর্ঘদিন লেবাননের বিভাগীয় শহর জুনিতে জমুজবা এলাকায় আউন সুপার মার্কেটে কর্মরত ছিলেন।
গত ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত লকডাউনে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত মার্কেট খোলা থাকায় কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। আজ সপ্তাহিক ছুটির দিন বিদায় মার্কেট বন্ধ ছিল তাই তিনি নিজ বাসায় অবস্থানরত ছিলেন।
বাসায় অবস্থানকালে বিকেল ৫টায় তার বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা লেবাননের রেডক্রসকে সংবাদ দিলে দ্রুততায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক জানায় সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল।বর্তমান তার লাশ সাইদ লেবানন হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে।

মৃত্যুকালে স্ত্রী, চার মেয়ে সন্তান ও মা’কে রেখে দুনিয়ার মায়া ছেড়ে চিরবিদায় নিলেন।
তার মৃত্যুতে দেশের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে এবং পরিবারের পক্ষ থেকে তার লাশ দ্রুততায় দেশে প্রেরণে বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়।


Top