আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


কাতারস্থ লক্ষ্মীপুর জেলার জাতীয়তাবাদী ফোরামের  অভিষেক অনুষ্ঠিত 

মোশারফ হোসেন জনী 

কাতারস্থ লক্ষ্মীপুর জেলার জাতীয়তাবাদী ফোরামের  অভিষেক অনুষ্ঠিত

কাতারস্থ লক্ষ্মীপুর জেলার জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম,কাতার।

কাতারের রাজধানী দোহায় করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে হাজী মোহাম্মদ ফারুক হোসেনকে সভাপতি, আবু সাঈদকে সাধারণ সম্পাদক,রেজোয়ান ফয়সালকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ২০২১-২০২২ ঘোষণা করা হয়।

স্থানীয় সাংগঠনিক সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সভাপতি মো: আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাধরণ সম্পাদক শরিফুল হক সাজূ, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ জহির উদ্দিন, সহ-সভাপতি তানভির আহমদ শাকিল, সিনিয়র যুগ্ম-সম্পাদক রহিম বাদশা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাতার যুবদল সভাপতি গোলাম সারোয়ার মিশু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন কাজল, শ্রমিকদলের সভাপতি আইনুল করিম বাবু সহ বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ।
দেশ-জাতি ও মুসলিম উম্মার জন্য দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আরিফ হোসেন।


Top