আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানীর সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল অনুুুষ্ঠিত

বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া ও শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানীর সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল অনুুুষ্ঠিত

করোনা পরিস্থিতিতে রাষ্ট্রীয় বিধিবিধান মেনে সীমিত পরিসরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জনাব শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী সহ বিএনপির সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতার জন্য দোয়া মাহফিল করে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার ।

লক্ষীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতারের সাংগঠনিক সম্পাদক রেজোয়ান ফয়সালের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠা তা সভাপতি হাজী মোহাম্মদ ফারুক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি মোঃ আবু ছায়েদ। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সিনিয়র সহ- সভাপতি মকবুল হোসেন, সহ-সভাপতি ইসমাইল মনসুর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মিশু, বাবুল গাজী, সহ সাংগঠনিক সম্পাদক বাবু খান প্রমুখ ।

লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার-এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক
আবু ছায়েদ,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন, সহ- সভাপতি তানবির আহমেদ শাকিল,
সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা রাজু ফারাবী,
সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুল্লাহ সহ আরও অনেকে ।

সবশেষে দুই নেতা সহ বিএনপির অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Top