আজ || বুধবার, ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যান চাপায় শাহ জালাল নামে এক ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি :

ফেনীতে বালু বোঝাই পিকআপ ভ্যান চাপায় শাহ জালাল (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷শনিবার সকালে শহরের মিজান রোড সোনালী ব্যাংক এর সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে৷নিহত শাহ জালাল একজন কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানিয়রা জানায়, বালু বোঝাই একটি পিকআপ ভ্যান রাস্তার পাশে দাড়ানোর জন্য পেছনের দিকে আসছিলো।একপর্যায় মোটরসাইকেলটি আসার সময় পিকআপটি তাকে পেছন থেকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক শাহ জালালের মৃত্যু হয়৷

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে৷

ফেনী মডেল থানার উপ পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল চালক শাহজালাল ফেনী লস্কর হাটের শাশ্বতী গ্রামের হাজী দিন মোহাম্মদের ছেলে৷ পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হয়েছে। তবে চালককে আটক করা যায়নি৷ তাকে আটকের চেষ্টা চলছে।


Top