আজ || মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন    
 


বান্দরবান উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারায় শসস্ত্র সন্ত্রাসীর গুলিতে এক যুবলীগ নেতা নিহত

মো. আবুল হাসেম

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারায় শসস্ত্র সন্ত্রাসীর গুলিতে এক যুবলীগ নেতা নিহত

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় এক যুবলীগ নেতাকে শসস্ত্র সন্ত্রাসীরা
গুলি করে হত্যার করেছে। নিহতের নাম মং চ উ মারমা (৪০)।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ঃ৩০ ঘটিকায় দিকে এই ঘটনা ঘটে। মং চ উ মারমা ওই এলাকার চিং ক্যা উ কারবারী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ৫- ৬ জনের শসস্ত্র সন্ত্রাসীর একটি দল বাঘমারা এলাকায় মং চ উ মারমা কে গুলি করে চলে যায়। মং চ উ মারমা দুই বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) থেকে যুবলীগে যোগ দেন। তিনি জামছড়ি যুবলীগের ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।বান্দরবান সদর থানার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে।


Top