আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে মহা অষ্টমীর পূজা পালিত

মো.স্বপন মজুমদার:

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার আয়োজনে মহা অষ্টমীর পূজা পালিত।


মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে পুরোহিতের মন্ত্র পাঠ, উলুধ্বনি, শঙ্খ ধ্বনি আর ঢাকের আওয়াজে মুখোরিত হয়ে ওঠে মণ্ডপে টি। এসময় ফল আর বিভিন্ন উপকরণ দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবীকে নিবেদন করেন ভক্তরা। এসময় পুরোহিতের চন্ডী পাঠের মাধ্যমে পূণ্য লাভের আশায় দেবীর পায়ে অঞ্জলী দেন ভক্তরা। এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন আর আগামী (২৪ অক্টোবর) বিসর্জনের মাধ্যমে ঘোড়ায় চড়েই কৈলাসে ফিরবেন তিনি।

দেশটির রাজধানী মানামা (২২অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টায় স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা হয়। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে ৬ বছর ধরে বাহরাইনে এ পূজার আয়োজন করে আসছেন।পূজার আয়োজনের জন্য হিন্দু মহাজোট কে সহায়তা করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুকুমার যীশু হিন্দুরত্ন , সংগঠনের নির্বাহী সভাপতি অনুকূল দেবনাথ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিধান মজুমদার, রুপম পাল, ছোটন দেবনাথ সহ বাহরাইনে বসবাসরত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।


Top