আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর দাগনভূঞায় নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় ৩ জনকে ৯ হাজার টাকা জরিমানা

আবদুল্লাহ আল মামুন:
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় দাগনভূঞায় তিনজনকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে রাকিব হোসেন,মোশারফ হোসেন ও মোঃ সেলিম নামে তিন ব্যক্তিকে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় তিন হাজার করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক শাওন শওকত ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।


Top