আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনের সাইডলাইনে বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী (আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স) ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফার সাথে বৈঠক করেন। শুরুতেই বাহরাইনের পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এবং পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

উক্ত বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য,২৯-৩০ আগস্ট ২০২৪ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে অনুষ্ঠিত ওআইসি (OIC) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের (CFM) ৫০তম কাউন্সিল সেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন এবং বাহরাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপমন্ত্রী ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফা।


Top