আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


দাগনভূঞাঁ উপজেলার কোরাইশ মুন্সী বাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আবদুল্লাহ আল মামুন:
রাসুল (স:) কে কটুক্তির প্রতিবাদে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজাপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতিতে “ভারতে হিন্দুধর্ম পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি কোরাইশ মুন্সী বাজার বাইতুল ইসলাম জামে মসজিদ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন- ২নং রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও. মোহাম্মদ আব্দুজ জাহের, সেক্রেটারি মোঃ তারেক হাসান, সহ-সেক্রেটারি মাও. আব্দুল হান্নান হারুন, কানকির হাট ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ এ. কে. এম তোফাজ্জল হোসেন, সিলোনীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ জয়নুল আবেদীন, জাফর ইমাম বীরবিক্রম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মোঃ হোসাইন, সাবেক ছাত্র নেতা আলী এরশাদ, আব্দুল আউয়াল নাঈম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা- বিশ্বমানবতার মুক্তির দূত রাসুল (সা:) এর প্রতি কটুক্তি কারীদের শাস্তি ও ভবিষ্যতে কেউ যেন এমন সাহস না দেখায়, সে ব্যাপারে কঠোরভাবে হুশিয়ার করেন।


Top