আজ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি       গণসংযোগকালে ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ফ্রান্সে সংবাদ সম্মেলন       বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে প্রবাসীদের জন্য সচেতনতামূলক মোবাইল কনস্যুলার ক্যাম্পের আয়োজন       কুমিল্লা সদর- ৬ আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বাহরাইন প্রবাসীদের সংবাদ সম্মেলন    
 


বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল করেন বাংলাদেশ দূতাবাস

বিশেষ প্রতিনিধি :

বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৫ নভেম্বর) দূতাবাসের কনফারেন্স হলে রুমে রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

শোক সভায় দূতালায় প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত শোকবার্তা দুটি পাঠ করে শোনান। রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তাঁকে বাহরাইনের এবং এই অঞ্চলের একজন মহান নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন তাঁর সুদীর্ঘ ৫০ বছরের প্রধানমন্ত্রিত্ব কালে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য,শান্তিপূর্ণ সহাবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি বিবেচনায় এবং দূতাবাসের সম্মেলন কক্ষে চলমান সংস্কারমূলক কার্যক্রমের মধ্যে সীমিত পরিসরে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিতিতে শোক সভাটি আয়োজন করা হয়।


Top