আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


আবারও স্বাধীন ফিলিস্তিন গঠনের আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: 

আবারও স্বাধীন ফিলিস্তিন গঠনের আহ্বান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আবারও ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের অবস্থান সম্পর্কে জানালেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) নাইজারে শুরু হওয়া ওআইসি-এর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান একথা জানান। খবর আল জাজিরার

ফয়সাল জানান, আন্তর্জাতিক আইন ও আরব পিস ইনিশিয়েটিভের আলোকে পশ্চিম জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তি রাষ্ট্র গঠন করে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে সৌদি আরব।

এর আগে গত মাসেও ওয়াশিংটন ইনস্টিটিউটকে দেওয়া এক সাক্ষাতকারে প্রিন্স ফয়সাল বলেন, শেষ পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক করবে। তবে এর আগে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে সংকট সমাধানে আলোচনার টেবিলে বসতে হবে।

প্রিন্স ফয়সাল ওই সাক্ষাতকারে আরো বলেন, ‘আমরা শান্তির আহ্বানে প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তার জন্য তা আবশ্যক। আর চূড়ান্ত পর্যায়ে ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক সম্পর্ক এরই অংশ। আরব পিস ইনিশিয়েটিভেও এ প্রস্তাবনা জানানো হয়। তাই আমরা মনে করি, স্বাভাবিক সম্পর্ক শিগগির তৈরি হবে। তবে এর আগে আমাদেরকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনার আলোকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।’

সূত্র : আল জাজিরা

 


Top