আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি:

মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল: বিএনপির ক্যাডার লেংগা কামাল’র বিরুদ্ধে অভিযোগ

ফেনীর সোনাগাজীতে মুক্তিযোদ্ধার জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করেন বিএনপির ক্যাডার, নির্যাতনকারী, শালিস বানিজ্যকারি শালিসদার, কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের বিরুদ্ধে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা।

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মুক্তিযোদ্ধা নুরুজ্জামান অভিযোগ করে বলেন, বাদশা মিয়া পিতা মৃত সফর আলী গ্রাম চরডুব্বা সোনাগাজী কাছ থেকে ২৮/ ১০/ ১৯৮৭ সালে ২৯৪ মৌজার সাবেক ১৩৫নং খতিয়ানের সাবেক দাগ ৫৫৯ নং দাগের দরজার দক্ষিণে হাল ডিয়ারা ৭৪ নং মৌজার ১২৪ নং খতিয়ানে ১১৭৩ দাগ ভুক্ত বাড়ীর দাগে ২ শতক জমি ছাপ কবলার মাধ্যমে ২ শতক জায়গা খরিদ করি।

মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বলেন, সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের মৃত আবদুর গফুরের ছেলে বিএনপির ক্যাডার, বিএনপির আমলে মানুষষকে ক্ষমতা দাপট দেখিয়ে মানুষ নির্যাতনকারী হামলাকারি, শালিস বানিজ্যকারি, নারী লোভী কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামাল দৈর্ঘ্যদিন যাবত ক্রয়কৃত জায়গা জবরদখল করে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে আমাকে হত্যা ও মামলা হামলা করার হুমকি দিয়ে আসতেছে।

তিনি আরো বলেন, স্থানীয় সমাজপতিদের কাছে মৌখিক অভিযোগ করলে লেংগা কামাল শালিসদার হওয়াতে কেউ তার বিরুদ্ধে শালিস না করে আজ কাল করে করে দৈর্ঘ্যদিন সময় পার করে এবং আমাকে হয়রানি করে। লেংগা কামাল শালিসে না বসে ও তার বাহিনী অস্ত্র নিয়ে আমাকে ও সমাজপতিদেরকে শালিস না করার জন্য হুমকি দেয়।

কামাল উদ্দিন প্রকাশ লেংগা কামালের সাথে এ ব্যাপারে ফোনে যোগাযোগ করতে চাইলে তার ফোন সংযোগ পাওয়া যায়নি।


Top