আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদান

মোশারফ হোসেন জনি

কাতারে অসহায় প্রবাসীকে দূতাবাসের আর্থিক সহায়তা প্রদানকাতার প্রবাসী মো. শামীম হোসেনকে চিকিৎসা বাবধ নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সহযোগিতায় মোঃ শামীম হোসেনকে বাংলাদেশ দূতাবাসে পৌছালে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এই আর্থিক সহায়তা প্রদান করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। পরবর্তীতে দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আর্থিক সহায়তা নগদে প্রবাসী শ্রমিক মোঃ শামীম হোসেনের হাতে তুলে দেন।

মোঃ শামীম হোসেন জানান, গত ৮ জুলাই তার কর্মক্ষেত্রে আকস্মিক এক দূর্ঘটনায় বাম পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। এছাড়া শরীরের অন্যান্য অংশেও বেশ ঝখম হয়। তিনি দীর্ঘ তিন মাস হামাদ মেডিকেল কর্পোরেশন হাসপাতালে চিকিৎসা নেন। তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। কাতার প্রবাসী মোঃ শামীম হোসেনের বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার ৮ নং উত্তর নাটাই ইউনিয়ন।
এসময় আর্থিক সহায়তা প্রদানকালে দূতাবাসে উপস্থিত ছিলেন ‘প্রবাসী যুব কল্যাণ ফেডারেশন’ এর সভাপতি ও সময় টেলিভিশন কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাতার প্রতিনিধি কাজী শামীম। এছাড় আরো উপস্থিত ছিলেন, জয়যাত্রা টেলিভিশন এর কাতার প্রতিনিধি মোশাররফ হোসেন জনী, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামীম চৌধুরী।


Top