আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মো.মেহেদী হাসান

না ফেরার দেশে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মা

মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী তুন আবদুল রাজ্জাক হুসেনের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের মা তুন রাহাহ মোহাম্মদ নোহ (৮৭) মারা গেছেন। ১৮ ডিসেম্বর দেশটির প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নাজিব রাজাক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মা আমাদের ছেড়ে চলে গেছে মওলার ডাকে। চোখ দিয়ে অশ্রু বয়ে গেল। মায়ের মৃত্যুতে আমার পরিবার খুবই মর্মাহত।’ মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

তুন রাহাহ ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর আবদুক রাজাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দম্পতির পাঁচ ছেলে নাজিব, মোহাম্মদ নাজির, দাতুক আহমদ জোহরি, দাতুক মোহাম্মদ নিজাম ও দাতুক মোহাম্মদ নাজিম।
জোহরের মুয়ারে ১১ জুন, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন, রাহাহ মালয়েশিয়ার গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মুসলিম মহিলা অ্যাকশন অর্গানাইজেশনের (পার্টিভি) পৃষ্ঠপোষকসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মালয়েশিয়ার প্রথমদিকের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে ছিলেন এবং তার স্বামী ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের নামানুসারে নামকরণ করেছিলেন।
নাজিব রাজাকের মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান রাজা সুলতান আব্দুল্লাহ। জানিয়েছেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। এছাড়া ছুটে যান আনোয়ার ইব্রাহিম। দলমত নির্বিশেষে দেশের সাধারণ জনগণও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।


Top