আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


একনেকে ৩ হাজার ৩০৮ কোটি টাকার ৫ প্রকল্পে অনুমোদন

একনেকে ৩ হাজার ৩০৮ কোটি টাকার ৫ প্রকল্পে অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা।

মঙ্গলবার সকালে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধনমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ২ হাজার ৪২ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২০ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় করা হবে।

একনেক সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পটি প্রথম সংশোধনের মাধ্যমে ২৫৯ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।  প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৫৯৯ কোটি টাকা।  নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৯৫ কোটি টাকা, খুলনা জেলার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পটি প্রথম সংশোধনীর মাধ্যমে ১১৭ কোটি টাকা ব্যয় বাড়ানো হয়েছে।  প্রকল্পটির মূল ব্যয় ছিল ৯৬ কোটি টাকা। মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ টাকা। প্রকল্পটিতে বিশ্বব্যাংক থেকে ১ হাজার ৮৩২ কোটি টাকার ঋণ পাওয়া যাবে। প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। এবার প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ২৫৫ কোটি টাকা। বর্তমানে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ৭৫৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাইকা ঋণ দিচ্ছে ৬৫১ কোটি টাকা।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


Top