আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।

মোশারফ হোসেন জনী

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ সম্পন্ন।


কাতারের রাজধানী দোহার নিউ আর জামান রেষ্টুরেন্টে মো : সহিদ হোসেন ও মোতালেব এর সঞ্ছালনায় আব্দুস শাক্কুর এর কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ৮ম কেন্দ্রিয় মিট-আপ শুরু হয়।

আব্দুল মোতালেব শুভেচ্ছা বক্তব্যে কাতারের বিভিন্ন প্রান্তের আগত উপস্থিত সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন, সাইফুল ইসলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর শপথ বাক্য সবাইকে পাঠ করান।

অনুষ্ঠানে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার টিমের সকল অর্জন ও সাফল্য তুলে ধরেন গল্প ফাউনাডেশনের কোর ভলান্টিয়ার সি.এম. হাসান, শওকত আলী, কান্ট্রি এম্বাসেডর আল আমিন, সদস্য চৌধুরী হাসান মাহমুদ, ইঞ্জি. ইয়াকুব খন্দকার, ইকবাল হোসেন ও হাবিব মোহতাসিম ও মনিরুল ইসলাম।

প্রধান অতিথী স্টেশন লিমুজিন কোম্পানির স্বত্তাধিকার মো আব্দুল আলী নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ এর এমন যুগ- উপযোগী পদক্ষেপের প্রতি সম্মান জানান ও আজকে প্রবাসে বসেও “চাকরি করবো না, চাকরি দিব ” এই স্লো-গানের সাথে প্রতিটা সদস্য যেভাবে স্বপ্ন দেখছে এতে করে আগামীতে আর বাংলাদেশের ছেলেরা চাকরির জন্যে ঘুরবে না কারন তারাই উদ্যোগতা হবে এভাবেই বদলে যাবে সোনার বাংলাদেশ এবং এই ফাউন্ডেশনের প্রতিটা মেম্বারকে সকল প্রকার সহযোগিতা করবেন উদ্যোগতা হতে এমন আশ্বাস দেন।

সব শেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, কাতার এর ২০২০ সালের সেরা কোর ভলান্টিয়ার, কান্ট্রি এম্বাসেডর ও ভলান্টিয়ারদের সম্মাননা করা হয়।

সবশেষে পোগ্রামের কনভেনর মো: আলমিন হোসেন সকলকে অ্যাপায়নের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়।


Top