আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আজ থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু হচ্ছে।

আজ থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালু হচ্ছে।

রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় দেশটিতে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

আরব নিউজ জানায়, যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তেরে পর গত ২০ ডিসেম্বর অন্য দেশ থেকে সড়ক, নৌ ও আকাশপথে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। তবে করোনার নতুন ধরনের সংক্রমণ রুখতে বেশকিছু শর্ত দিয়ে ভ্রমণ নিষেধজ্ঞা তুলে নেয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে সৌদি নাগরিক নন এমন কেউ সৌদি আরবে আসতে চাইলে কমপক্ষে ১৪ দিন অন্যকোনো দেশে অবস্থান করে তারপর সৌদি আরবে ঢুকতে হবে। এরপর ১৪ দিন পার হলে তারা করোনামুক্ত কিনা তা প্রমাণ করতে পিসিআর টেস্টের ফলাফল লাগবে।

এরপরও নতুন ধরন শনাক্ত হওয়া দেশ থেকে কেউ সৌদি আরব আসলে তাদের বাড়িতে সাত দিনের পর্যব্ক্ষেণে রাখা হবে। এছাড়া ছয় দিনের মাথায় তাদের পিসিআর টেস্ট করাতে হবে।

এছাড়া যেসব দেশে করোনার নতুন সংক্রমণ ধরা পরেনি যেসব দেশের ক্ষেত্রে পূর্বের সতর্কতা বহাল থাকবে। সৌদি প্রবেশের পর তাদেরকে সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও তাদের পিসিআর টেস্ট করাতে হবে।

 


Top