আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


আল জাজিরা’র প্রতিবেদন: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্য

আল জাজিরা’র প্রতিবেদন: জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের মন্তব্য

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিচ আল জাজিরা’র  প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করা উচিত’ বলে মন্তব্য করেছেন।

গতকাল বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আল জাজিরার অনুসন্ধানে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ এবং (এ সংক্রান্ত) বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা অবহিত আছি। দুর্নীতির অভিযোগ একটি গুরুতর বিষয়। এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা তদন্ত হওয়া উচিত।’

‘জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সবচেয়ে বেশি ইউনিফর্মড সদস্য রয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিটি শান্তি মিশনে তাদের মোতায়েনে জাতিসংঘের সুনির্দিষ্ট নির্দেশনাগুলো বাংলাদেশের সঙ্গে চুক্তিতে উল্লেখ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আল জাজিরার প্রামাণ্যচিত্রে যে ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রের কথা উঠে এসেছে সে ধরনের কোনো যন্ত্র ব্যবহারের কথা জাতিসংঘের চুক্তিতে নেই। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের কোনো কন্টিনজেন্টে এরকম যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।’

একটি শান্তিরক্ষা মিশনের অপারেশনে জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষার খাতিরে ইন্টালিজেন্স পিসকিপিং পলিসি অনুযায়ী কিছু নির্দিষ্ট ধরনের আড়ি পাতার যন্ত্রপাতির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এটি কঠোরভাবে জাতিসংঘের ইন্টালিজেন্স পিসকিপিং পলিসি মেনে এবং ফোর্স কমান্ডারের অধীনে পরিচালিত হয়েছে।

 


Top