আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ইসরায়েলে হামাসের রকেট হামলায় ৬ জন নিহত,এর মধ্যে একজন ভারতীয় নারী

নিউজ ডেস্ক

ইসরায়েলে হামাসের রকেট হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন।

মঙ্গলবার (১১ মে) রাতে চালানো রকেট হামলায় ইসরায়েলের লোদ শহরে দুইজন নিহত হলে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬ জনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফের ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালায় হামাস। এসব রকেটের কয়েকটি ইসরায়েলি শহর লোদে আঘাত করলে দুই ব্যক্তি নিহত হন। শহরটি আল-লিদ নামেও পরিচিত বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে রকেট হামলার পর লোদ শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের বৃহত্তম হামলা চালিয়েছি।

এদিকে হামাসের রকেট হামলায় ভারতীয় এক নারী নিহত হয়েছেন। তিনি কাজের সূত্রে ইসরায়েলে বসবাস করতেন। নিহত ওই নারীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে একথা জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা পিটিআই।


Top