আজ || সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনী ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে       প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই    
 


গাজায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

নিউজ ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। আজ রোববার (১৬ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এ নিন্দা জানান এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। অবিলম্বে ইসরায়েলি সামরিক অভিযানের অবসানে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সৌদির এই মন্ত্রী। রোববার জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলের গত এক সপ্তাহের টানা হামলার ঘটনায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি অনলাইন বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এ আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসলামি পবিত্র স্থানগুলোর মর্যাদার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমে তাদের বাড়িঘর থেকে ইসরায়েলের উচ্ছেদের নিন্দা জানান। গাজা উপত্যকায় বিপজ্জনক উত্তেজনা ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ, ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, রোববার ভোরের দিকে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর আবারও বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে।


Top