আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ও সলিডারিটি ইনস্যুরেন্স কোম্পানির মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক 

বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কর্মীদের কল্যাণে ফ্লেক্সি ভিসায় ও ছোট ছোট কোম্পানিতে কর্মরত কর্মীদের উপকারার্থে বাংলাদেশ দূতাবাস বাহরাইনের সাথে দেশটির স্বনামধন্য ইনস্যুরেন্স কোম্পানি Solidarity Al Ahlia Insurance-এর সাথে ( ৯ জুন) একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনস্যুরেন্স কোম্পানি থেকে বাংলাদেশি কর্মীরা শুধুমাত্র বাহরাইনি ১৬ দিনারে ২ বৎসর মেয়াদী বীমা/ইনস্যুরেন্স পলিসি গ্রহণ করতে পারবেন। বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দেশে প্রেরণ, দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসা সেবা নিশ্চিত করণঃ, মৃতের পরিবারের তাৎক্ষণিক আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন (প্রধান অতিথি), পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব), মহাপরিচালক (বিএমইটি), মহাপরিচালক (ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড),

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মিশন ও কল্যাণ) ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এছাড়াও Solidarity Al Ahlia Insurance-কোম্পানির সিইও এবং ম্যানিজিং ডাইরেক্টর, বাহরাইন শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, বাহরাইন এলএমআরএ প্রতিনিধি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উক্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একটি সভা আহবানের নির্দেশনা প্রদান করেছেন। ইনস্যুরেন্স পলিসির বিষয়ে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে উক্ত কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে দ্রুততম সময়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বীমা সুবিধা প্রাপ্তির লক্ষ্যে বীমা পলিসির সুবিধাগুলোর ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। কমিউনিটির সাথে আলোচনা করে এ বিষয়ে পরবর্তীতে দূতাবাস থেকে বিস্তারিত জানানো হবে।

সূএ বাংলাদেশ দূতাবাস


Top