আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


ফেনীর বিদায়ী ও নবাগত জেলা প্রশাসক কে সংবর্ধনা ও বরন

ফেনী প্রতিনিধি :

ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ফেনী জেলা শাখা কতৃক আয়োজিত বদলীজনিতকারনে ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান মহোদয়ের কে বিদায়ী সংবর্ধনা ও নবাগত জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসান কে অনুষ্ঠানিকভাবে বরন করা হয়েছে।

 

মঙ্গলবার রাতে (২২ জুন) ফেনী সরকারি সাকির্ট হাউজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা ও বরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজম উদ্দিন হাজারী এমপি বলেন বিদায়ী জেলা প্রশাসক একজন দক্ষ ও বিচক্ষণকর্মকর্তা হিসেবে প্রশাসন পরিচালনা করেছেন একই সাথে তিনি দায়িত্বের বাহিরেও দায়িত্ব পালন করছেন কোভিডকালীন সময় নিরলসভাবে কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হন।

এসময় আরও উপস্থিত ছিলেন,ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, নবাগত জেলা প্রশাসকের সহধর্মীনি ও বিদায়ী জেলা প্রশাসকের সহধর্মীনি, ফেনীকে কর্মরত বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরাকার দলীয় সংগঠনের উদ্ধর্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Top