আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক :

অনুমতি ছাড়া মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে তাকে সৌদি ১০ হাজার রিয়াল ( বাংলাদেশি টাকায় দুই লাখ ২৫ হাজারের একটু বেশি) জরিমানা করা হবে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

এই আদেশ আজ সোমবার থেকে শুরু হয়ে হজ শেষ না হওয়া পর্যন্ত চলবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে এই জরিমানা করা হবে। আর কেউ যদি দ্বিতীয়বার জরিমানার শিকার হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানানো হয়।

সকল নাগরিক ও বাসিন্দাকে চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশাবলী পালন করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা কর্মীরা বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।


Top