আজ || মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


লেবাননে বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

বিমানের ওপর যেনো শনির দশা চলছে। বিশ্বের বিভিন্ন স্থানে একের পর এক বিমান বিধ্বস্ত হচ্ছে। এবার লেবাননে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী বৈরুতের উত্তরে পর্বতময় কেসারওয়ান জেলায় এ দুর্ঘটনা ঘটে।

গত সপ্তাহে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপে এন-২৬ নামে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির ২৮ আরোহীর সবাই নিহত হন। তাদের মধ্যে ২২ জন সাধারণ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।

লেবাননে বিমান বিধ্বস্তের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেসনা ১৭২ মডেলের বিমানটি বৈরুত বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার সময় উড্ডয়ন করে। এর ২০ মিনিট পর বিমানটি ঘোস্তা নামে একটি গ্রামে বিধ্বস্ত হয়।

জিয়াদ মালৌফ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিমান বিধ্বস্তের শব্দ শুনে আমরা দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখি। এলাকাটি খুবই কুয়াশাচ্ছন্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, বিমানটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ওপেন স্কাই কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। লেবাননের গণপূর্ত মন্ত্রী বিমানবন্দরে পৌঁছেছেন এবং দ্রুত সরকার বিবৃতি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


Top