আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নিবন্ধন ছাড়াই করোনার টিকা নিতে পারবেন গার্মেন্টস শ্রমিকরা

 

অনলাইন ডেস্ক :

গাজীপুরে রেজিস্ট্রেশন ছাড়াই গার্মেন্টস শ্রমিকরা করোনার টিকা নিতে পারবেন। আজ রোববার (১৮ জুলাই) ১০ হাজার শ্রমিককে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। শনিবার (১৭ জুলাই) গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি সিদ্ধান্তে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেয়া হচ্ছে। এজন্য কারখানাগুলো থেকে তালিকা চাওয়া হয়েছিল। ২৫ লাখ শ্রমিকের তালিকা পাওয়া গেছে।

তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল রোববার থেকেই এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দেয়া নির্দেশে শুরুতে জেলার চারটি পোশাক শিল্পের শ্রমিকরা টিকা পাবেন। এগুলো হলো- তোষোকা ডেনিম, তোষোকা ট্রাউজার, স্পেরো অ্যাপারেলস ও রোজভ্যালি গার্মেন্টস লিমিটেড। এসব কারখানার ১০ হাজার শ্রমিককে মডার্নার টিকা দেওয়া হবে।

নিবন্ধন ছাড়া টিকা দেয়ার বিষয়ে ডা. খায়রুজ্জামান বলেন, শ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়াই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে সব শ্রমিককে এ টিকার আওতায় আনা হবে। তবে টিকা গ্রহণের সময় শ্রমিকদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে আনতে হবে।


Top