আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


এক বেঞ্চে তিন জন, নেই স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব

অনলাইন ডেস্ক :

রোববার (১২ সেপ্টেম্বর) রাজধানীর দনিয়ায় এ কে স্কুল এ্যান্ড কলেজে গিয়ে দেখা যায় এক বেঞ্চে তিন জন করে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এসময় দেখা যায় একজনের গায়ের সাথে আরেক জনের গা লেগে রয়েছে।

এসময় ক্লাস নিচ্ছিলেন মাকসুদা আক্তার সুমি নামে এক শিক্ষিকা। তিনি জানান, এই ক্লাসে শিক্ষার্থীদের সংখ্যা একটু বেশি, তাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তারপরও বেশি হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, এ কে স্কুল এ্যান্ড কলেজের দোতালায় শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। সেখানেও জটলা বাধছে শিক্ষার্থীরা।

স্বাস্থ্য বিধির বিষয়ে এ কে স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক বলেন, আমাদের নির্দেশনা রয়েছে লাইন দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করবে। আর প্রতি বেঞ্চে দুজন করে বসবে। এক বেঞ্চে তিন জন করে বসার কথা না, যদিও এমনটা হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেব।


Top