আজ || বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা       বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন       ফেনীতে সাংবাদিক স্বপন মজুমদারের বাসায় গুলি বর্ষণ: বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইনের নিন্দা ও প্রতিবাদ সভা       ফেনীর রামপুরে সাংবাদিকের বাসা বাড়ি লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করেন দুর্বৃত্তরা       জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দূতাবাস বাহরাইন       সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত       ১২ বছরের সফল যাত্রা শেষে ১৩ বছরে পদার্পণ করেছেন ফেনী ইউনিভার্সিটি    
 


নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না দেখতে হবে

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনার পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়ার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার দুপুরে জাতীয় সংসদের নবম অধিবেশনের শুরুর দিনে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

প্রয়াত কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রস্তাব আনা হয় সংসদে।

শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হারুন অর রশিদ বলেন, ‘নারায়ণগঞ্জ বিস্ফোরণে ‘এসির’ কথাটি সংশোধনের অনুরোধ করবো। কারণ মাগরিবের নামাজ থেকে এশার নামাজের সময়ের ব্যবধান মাত্র দেড় ঘণ্টা। তাই এই সময়ে গ্যাস চেম্বার হওয়ার সুযোগ কম। আমি দাবি জানাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাবের বোম বিশেষজ্ঞ টিম দিয়ে তদন্ত করা হোক। এবং এর পেছনে দায়ীদের খুঁজে বের করা হোক।’

বিএনপির সাংসদ বলেন, ‘এটাকে ছোটভাবে না দেখার অনুরোধ করছি। বিষয়টিকে গুরুত্ব দিতে বলবো। যারা বিশেষজ্ঞ আছেন তাদের নিয়ে কাজ করতে হবে। এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে কি না খতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।’

শোক প্রস্তাবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদের নাম সংযোজন করতে অনুরোধ জানান হারুন অর রশিদ। বলেন, ‘এই হত্যাকাণ্ডটি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা। মেজর সিনহার জীবন বৃত্তান্তও সংসদের আজকের শোক প্রস্তাবে যুক্ত করার দাবি জানাচ্ছি। এই ঘটনায় জাতি শোক প্রকাশ করেছে। তাই এই বিষয়টি সংসদের শোক প্রকাশ তালিকায় স্থান দেয়া উচিত।’

 


Top