আজ || মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করেন মানামা মহানগর বিএনপি       বাহরাইনে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠা “ফাতেমা রেস্টুরেন্ট” ডাব্লিউ এল এল।       ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু       বাহরাইনে ‘আলাউদ্দিন ওরিশ্যা কোম্পানি’র নতুন অফিস উদ্বোধন       ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন       বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন       ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ১ শিক্ষার্থী নিহত, আহত ৬       বাহরাইনে জাতীয় পরিচয়পত্র (NID)কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ       আদালতে ঢুকে সেই ওসির তিন স্যালুট, বিচারক বললেন ‘অর্ডার অর্ডারই       বাংলাদেশ স্কুল বাহরাইনের এসএসসি পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ছাত্র-ছাত্রীরা    
 


ফেনীর দাগনভূঞায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হাজেরা বেগম

আবদুল্লাহ আল মামুন:
পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ফাজিলের ঘাট ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা হাজেরা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন পাটোয়ারী।

‘জেন্ডার সমতাই শক্তি; নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভবনার দ্বার উম্মোচন’ এবার এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হাজেরা বেগম এই শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সম্মাননা প্রদান করেন।
এই বিষয়ে হাজেরা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবত এই পেশায় মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এখন সাধারণ মানুষের আস্থা অর্জনে আমি সক্ষম হয়েছি। এই সম্মাননা আমার কাজের অগ্রগতি আরো বহুগুণে বাড়িয়ে দিবে।


Top